প্রিয় গ্রাহক,
SA Creative Media-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
আমরা পূর্বেই আপনাদের অবহিত করেছিলাম যে, প্রতিমাসে আমাদের সার্ভিসসমূহের মূল্য পরিস্থিতি অনুযায়ী হালনাগাদ করা হতে পারে। সর্বশেষ প্রাইস আপডেট করা হয়েছিল নভেম্বর ২০২৪-এ। প্রায় ৬-৭ মাস পেরিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ডলারের বিনিময় হার এবং সার্ভার/লাইসেন্স খরচে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ায়, আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সার্ভিসের মূল্য পুনরায় আপডেট করতে হচ্ছে।
এই নতুন মূল্যসমূহ ৫ থেকে ১০ ডিসেম্বরের ২০২৫ তারিখের মধ্যে কার্যকর হবে।
গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা:
আমরা আপনাদের অবগত করছি যে, ভবিষ্যতে প্রতি মাসের ১-৫ তারিখের মধ্যে আমাদের যেকোনো সার্ভিসের মূল্য নোটিশ ছাড়াই পরিবর্তন করা হতে পারে। তাই, যেকোনো সার্ভিস ক্রয় অথবা নবায়নের পূর্বে দয়া করে সর্বশেষ মূল্য যাচাই করে নিন। অন্যথায়, পরবর্তীতে এই বিষয়ে কোন অভিযোগ গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।
যেসব সার্ভিসে মূল্য বৃদ্ধি হবে:
১। ডোমেইন রেজিস্ট্রেশন ও নবায়ন
২। গুগল ও বিজনেস ইমেইল (G-Suite, Workspace)
৩। সফটওয়্যার লাইসেন্স ও সাবস্ক্রিপশন সার্ভিস
৪। VPS এবং ডেডিকেটেড সার্ভার (যাদের ক্ষেত্রে প্রযোজ্য)
৫। রিসেলার হোস্টিং (যাদের ক্ষেত্রে প্রযোজ্য)
এই মূল্য বৃদ্ধি পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণাধীন নয়। এ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আপনার অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য SA Creative Media পরিবার আপনাকে জানায় হৃদয় থেকে কৃতজ্ঞতা।
ধন্যবাদান্তে,
Md. Sayeem Sarower
Founder & CEO
হেল্পলাইন: 09638-870423
Website: cp.sacreativem.com.bd